Wednesday, March 20, 2024

ঈদ উপলক্ষে নতুন টাকা বিতরন শুরু ৩১ মার্চ রবিবার থেকে।



 পবিত্র  ঈদুল ফিতর পলক্ষ্যে আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ৮০টি শাখায় নতুন নোট বিতরণ করবে ব্যাংক। 


আজ বুধবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানায়, আগামী ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও আলোচিত সময়ে ৫, ১০,২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি এক প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। 


তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।


যেসব শাখায় নতুন টাকা দেওয়া হবে


জনতা ব্যাংক, পোস্তগোলা শাখা, ঢাকা; এনসিসি ব্যাংক, যাত্রাবাড়ী শাখা, ঢাকা; উত্তরা ব্যাংক, যাত্রাবাড়ী শাখা, ঢাকা; পূবালী ব্যাংক, সদরঘাট শাখা, ঢাকা; মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক, বাবু বাজার শাখা, ঢাকা; দি সিটি ব্যাংক, ইসলামপুর শাখা, ঢাকা; জনতা ব্যাংক, হাটখোলা রোড শাখা (মহিলা), ঢাকা; ওয়ান ব্যাংক, লালবাগ শাখা, ঢাকা; জনতা ব্যাংক, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা; অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, ঢাকা; জনতা ব্যাংক, টিএসসি কর্পোরেট শাখা, ঢাকা; সোশ্যাল ইসলামী ব্যাংক, ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা; আইএফআইসি ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ শাখা, ঢাকা; সাউথইস্ট ব্যাংক, প্রিন্সিপাল শাখা, ঢাকা; ডাচ বাংলা ব্যাংক, লোকাল অফিস শাখা, ঢাকা; মার্কেন্টাইল ব্যাংক, মেইন ব্র্যাঞ্চ, দিলকুশা, ঢাকা; শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা মেইন শাখা, ঢাকা; রূপালী ব্যাংক, স্থানীয় কার্যালয়, ঢাকা এবং এক্সিম ব্যাংক লি. মতিঝিল শাখা, ঢাকা।


ঢাকার অন্যান্য শাখার মধ্যে আছে– এনসিসি ব্যাংক, দিলকুশা শাখা; সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা; সোশ্যাল ইসলামী ব্যাংক, মৌলভীবাজার শাখা; উত্তরা ব্যাংক, বাবু বাজার শাখা; দি সিটি ব্যাংক, মগবাজার শাখা; এনসিসি ব্যাংক, মগবাজার শাখা; শাহজালাল ইসলামী ব্যাংক, মালিবাগ চৌধুরীপাড়া শাখা; সাউথইস্ট ব্যাংক, কাকরাইল শাখা; এনসিসি ব্যাংক, মালিবাগ শাখা; ইসলামী ব্যাংক বাংলাদেশ, খিলগাঁও শাখা; অগ্রণী ব্যাংক, রামপুরা টিভি শাখা; এবি ব্যাংক, প্রগতি স্বরণী শাখা; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রগতি স্বরণী শাখা; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দক্ষিণ বনশ্রী শাখা; ঢাকা ব্যাংক, বনশ্রী শাখা; ঢাকা ব্যাংক, নন্দীপাড়া শাখা; আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নন্দীপাড়া শাখা; ওয়ান ব্যাংক, বাসাবো শাখা; ট্রাষ্ট ব্যাংক, বসুন্ধরা শাখা; প্রিমিয়ার ব্যাংক, বসুন্ধরা শাখা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, বনানী শাখা।


প্রিমিয়ার ব্যাংক, বনানী শাখা; ব্যাংক এশিয়া, বনানী-১১ শাখা; আইএফআইসি ব্যাংক, গুলশান শাখা; যমুনা ব্যাংক, গুলশান কর্পোরেট শাখা; ন্যাশনাল ব্যাংক, মহাখালী শাখা; এসবিএসি, বিজয়নগর শাখা; সাউথইস্ট ব্যাংক, কারওয়ান বাজার শাখা; ট্রাস্ট ব্যাংক, কারওয়ান বাজার শাখা; সোশ্যাল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা; প্রাইম ব্যাংক, এ্যালিফেন্ট রোড শাখা; সোনালী ব্যাংক, জাতীয় সংসদ ভবন শাখা; ব্র্যাক ব্যাংক, শ্যামলী শাখা; সাউথইস্ট ব্যাংক, ধানমন্ডি শাখা; এনআরবিসি ব্যাংক, ধানমন্ডি শাখা; ব্র্যাক ব্যাংক, সাত মসজিদ রোড শাখা; যমুনা ব্যাংক, লালমাটিয়া শাখা; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রায়ের বাজার শাখা; ডাচ-বাংলা ব্যাংক, নিউমার্কেট শাখা; ডাচ্-বাংলা ব্যাংক, মিরপুর শাখা এবং এক্সিম ব্যাংক, মিরপুর শাখা।


এছাড়া ব্র্যাক ব্যাংক, মিরপুর-১ শাখা; অগ্রণী ব্যাংক, মিরপুর শাখা; জনতা ব্যাংক, রজনীগন্ধা (কচুক্ষেত কর্পোরেট শাখা); সোনালী ব্যাংক, ইব্রাহীমপুর শাখা; ন্যাশনাল ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা; আল-আরাফাহ ইসলামী ব্যাংক, উত্তরা মডেল টাউন শাখা; ডাচ-বাংলা ব্যাংক, এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান; রূপালী ব্যাংক, উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা; সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর; ইসলামী ব্যাংক বাংলাদেশ, গাজীপুর চৌরাস্তা শাখা, গাজীপুর; মার্কেন্টাইল ব্যাংক, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লিমিটেড, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। এনআরবিসি ব্যাংক, ভুলতা শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ, কাঁচপুর শাখা, নারায়ণগঞ্জ।  প্রিমিয়ার ব্যাংক, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক, সাভার শাখা, সাভার। প্রাইম ব্যাংক, সাভার শাখা, সাভার। ট্রাষ্ট ব্যাংক লিঃ, কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ। সোনালী ব্যাংক, মুন্সিগঞ্জ কর্পোরেট শাখা, মুন্সিগঞ্জ। ন্যাশনাল ব্যাংক লিঃ, শ্রীনগর শাখা, মুন্সিগঞ্জ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template