Saturday, March 16, 2024

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, জুবলী রোড শাখায় আগুন।

 


চট্টগ্রাম নগরের কোতোয়ালীর রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) জুবিলী রোড শাখায় আগুন লেগেছে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে।


 আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে।  রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।


আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।


প্রত্যক্ষদর্শীরা সময় সংবাদকে জানান, রাইফেল ক্লাব ভবনের নিচতলা থেকে প্রথম ধোঁয়া বের হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের বেগ পেতে হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনেকেই দাবি করছে। 

 

আগুন নিয়ন্ত্রণে কাজ করা কয়েকজন জানান, ভবনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 


ব্যাংকের ভল্টে যাতে আগুন না লাগে সেই বিষয়টি মাথায় রেখে কাজ করা হচ্ছে। তবে, ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।


 যখন আগুন লাগে তখন ব্যাংকটি বন্ধ ছিল বলে জানিয়েছেন ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত 

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় টানা তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) আগুন। তবে, এখনও ভেতরে ধোঁয়া উঠছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template