Sunday, March 8, 2026

বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই।

 সাতক্ষীরার কালিগঞ্জে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এই সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওই এজেন্টকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এজেন্টের নাম মো. মোকলেছুর রহমান (৩৫)। তিনি পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক তিনটার দিকে মোকলেছুর রহমান মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কৃষ্ণনগর এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে তার কাছে থাকা নগদ ১০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। হামলায় মাথায় গুরুতর জখম হয়ে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উৎস: ডিবিসি নিউজ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template