Saturday, July 20, 2013

জাল নোট চিনুন ,প্রতারণা থেকে বাঁচুন । পর্ব -১

আসসালামু আলাইকুম। টাকা পয়সা লেন দেন করেন এমন কোন মানুষ নেই যে জাল নোট নিয়ে বিব্রতকর পরিস্থিথিতে পড়েন  নি ।যাহোক ব্যাংক এ ক্যাশিয়ার হিসবে দীর্ঘ দিন কাজ করার অভিজ্ঞতার আলোকে জাল নোট চেনার দুর্দান্ত কৌশল গুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ।আজ এ পর্বে আলোচনা করব ৫০০টাকার নোট নিয়ে ।


বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট থেকে নেওয়া ৫০০ টাকার নোট।
৫০০ টাকার যত কালার এর নোট আছে তার মধ্যে এই কালার এর নোট এর জাল নোট চেনা সবচেয়ে কঠিন। কারন এই রঙের জাল নোট গুলো আগের ১০০ টাকার বড় আকারের নোট গুলোর উপর প্রিন্ট করা তাই এর কাগজ খাঁটি নোটের হওয়ার কারনে জাল নোট শনাক্তকারী যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়না ।এছাড়া এই নোটের নিরাপত্তা সূতাটিও আসল নোটের  হওয়ার কারনে নিরাপত্তা সুতার সেলাই এর মাধ্যমে আসল ও জাল নটের পার্থক্য নির্ণয় করা যায় না ।এছাড়া অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য গুলোও আসল নোটের কাগজ হওয়ার কারনে একই। তাই সাধারন মানুষের পক্ষে এরুপ জাল নোট সনাক্ত করা অসম্ভব ও বলা যায় ।ব্যাংক এ যারা ক্যাশ এ কাজ করেন তারা সবসময় টাকা নাড়াচাড়ার মধ্যে থাকেন বিধায় দ্রুত সময়ের মধ্যে টাকার কালার এবং প্রিন্ট তাদের মগজে গেঁথে যায় ,তাই নোটের রঙ এবং প্রিন্ট এর মান দেখেই তারা বলতে পারেন কোনটি আসল নোট আর কোনটি জাল নোট। যেহেতু সাধারন মানুষ এত বেশি টাকা দেখেন না তাই আচমকা জাল নোট পেলে তারা এটি সনাক্ত করতে পারেন না।




যাহোক একটা কথা আছেনা ? বাঁচতে হলে জানতে হবে।৫০০ টাকা আয় করতে আমাদের মত সাধারন  মানুষের নাকের পানি আর চোখের পানি যে এক হয়ে যায় তাতে মনে হয় কারোই দ্বিমত নেই।সুতরাং বাঁচতে হলে জানতে হবেই।




বেশিরভাগ মানুষই টাকা সন্দেহ হলে আলোর বিপরীতে ধরে টাকার ভিতর বাঘের মাথা বাংলাদেশ ব্যাংক ইত্তাদি খোঁজার চেষ্টা করেন আসলে ৫০০ টাকার এই রঙের নোটের ক্ষেত্রে এসব কৌশল কোণ কাজেই 
আসেনা ।
এছাড়া বাংলাদেশ ব্যাংক এর  জাল নোট চেনার পোস্টার এ অনেক গুলো নিরাপত্তা বৈশিষ্ট্য এক সাথে রপ্ত করা অনেকের পক্ষে সম্ভব হয় না ।
যাহোক মুল কথায় আসি উপরের ৫০০ টাকার যে নোট টি দেওয়া আছে তার মধ্যে লাল বক্স দুটির দিকে তাকান ১নম্বর বক্স টির মধ্যে একটি ঢেউ এর মত দাগ আছে এখানে ভাল ভাবে তাকান একটি নয় দুটি সরু দাগ দেখতে পাবেন এর মধ্যে উপরের টি নিরেট দাগ হলেও নিছের টি কিন্তু মোটেও দাগ নয় ।

আপনার বাসায় যদি পাওয়ার চশমা থাকে অথবা যদি  আঁতসী কাঁচ থাকে দাগটির উপর ধরুন দেখতে পাবেন এখানে ছোট ছোট অক্ষরে বাংলাদেশ ব্যাংক লেখা আছে অনেক টা এরকম (BANGLADESH BANKBANGLADESHBANKBANGLADESHBANK)এভাবে অক্ষর গূলো দিয়ে ঢেঊ খেলান দাগ দেওয়া হয়েছে।


২ নম্বর বক্স টি দিকে লক্ষ করুন খালি চোখে দেখা যায় ৫০০ লেখা আছে কিছুটা সাদা রঙের আর বাকি অংশ কাল। গভীর ভাবে লক্ষ করলে অথবা আঁতসী কাঁচ দিয়ে পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন এখানেও ক্ষুদ্র অক্ষরে বাংলাদেশ ব্যাংক শব্দটি অসংখ্য বার লেখা আছে। অনেকটা এরকম।

BANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANK
BANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANK
BANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANK BANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANK
BANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANK BANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANKBANGLADESHBANK
একবার যদি আপনি এই লেখাগুল পড়তে পারেন আশা করি দৃষ্টি শক্তি ঠিক থাকলে বাকি জীবনে  খালি চোখে আপনি লেখাগুলো পড়তে পারবেন এবং আপনি প্রতারনা থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ।

এই বৈশিষ্ট্য জাল করা সম্ভব নয় ।আশা করি উপকৃত হবেন।পোস্ট টি আপনার সামান্য তম উপকারে আসলে অবশই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু দের জানাতে ভুলবেন না। পরবর্তী পোস্ট হবে ৫০০ টাকার নতুন নোট নিয়ে ,সাথেই থাকুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template