Tuesday, January 24, 2023

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

 


অবশেষে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এরমধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।


এমপি শহীদুজ্জামানের প্রশ্নের জবাবে দেশের মোট ঋণখেলাপির সংখ্যাও জানান অর্থমন্ত্রী। দেশ মোট ঋণখেলাপির সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৫ জন।

মুস্তফা কামাল জানান, শীর্ষ ২০ ঋণখেলাপির মধ্যে।

১। সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ৭৩২ কোটি ৯২ লাখ টাকা। তাদের খেলাপি ঋণ এক হাজার ৬৪০ কোটি ৪৪ লাখ টাকা। 


২। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ৮৫৫ কোটি ৩৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ এক হাজার ৫২৯ কোটি ৭৪ লাখ টাকা।

৩। রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ৭৭ কোটি ৬৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটির পুরোটাই খেলাপি ঋণ। 

৪। রাইজিং স্টিল কোম্পানি লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ১৪২ কোটি ৭৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ ৯৯০ কোটি ২৮ লাখ টাকা। 

৫। মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ঋণের স্থিতি ৯৬৫ কোটি ৬০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির পুরোটাই খেলাপি ঋণ।


৬। রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেডের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ একই। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ ৮৭৩ কোটি ২৯ লাখ টাকা। 

৭। ক্রিসেন্ট লেদার্স প্রডাক্ট লিমিটেডের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৮৫৫ কোটি ২২ লাখ টাকা। 

৮। কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেডের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৮১১ কোটি ৩৩ লাখ টাকা।

৯। সাদ মুসা ফেব্রিক্স লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ১৩১ কোটি ৮৩ লাখ টাকা। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৭৭৬ কোটি ৬৩ লাখ টাকা।

১০। বি আর স্পিনিং মিলস লিমিটেডের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৭২১ কোটি ৪৩ লাখ টাকা।

১১। এস.এ অয়েল রিফাইনারি লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ১৭২ কোটি ৬৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৭০৩ কোটি ৫৩ লাখ টাকা। 

১২।  মাইশা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ঋণের স্থিতি ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৬৬৩ কোটি ১৮ লাখ টাকা। 


১৩। রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ঋণের স্থিতি ৭৭০ কোটি ৪৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৬৬০ কোটি ৪২ লাখ টাকা।

১৪। অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ঋণের স্থিতি ৮৭২ কোটি ৭২ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৬২৩ কোটি ৩৪ লাখ টাকা। 

১৫। এহসান স্টিল রি-রোলিং লিমিটেডের ঋণের স্থিতি ৬২৪ কোটি ২৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৫৯০ কোটি ২৩ লাখ টাকা 

১৬। সিদ্দিকী ট্রেডার্সের ঋণের স্থিতি ৬৭০ কোটি ৬৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৫৪১ কোটি ২০ লাখ টাকা।

১৭। সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ১৩০ কোটি ৬৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৬৫১ কোটি ৭ লাখ টাকা। 


১৮। মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেডের ঋণের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৬৪৭ কোটি ১৬ লাখ টাকা। 

১৯। আশিয়ান এডুকেশন লিমিটেডের ঋণের স্থিতি ৬৫৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৬৩৫ কোটি ৯৪ লাখ টাকা। 

২০। এস.এম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ঋণের স্থিতি ৮৮৮ কোটি ৭১ লাখ টাকা। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ ৬৩০ কোটি ২৬ লাখ টাকা।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template