Monday, March 11, 2024

খেলাপী ঋন আদায়ে মামলা করায় দুই ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে জখম।

 


ঋণখেলাপি মামলার জেরে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


আহতরা হলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কাজী মোহাম্মদ যোবায়ের।


পুটিয়া গ্রামের জিয়াউদ্দিন সরকারের ছেলে সুমন সরকারের (৩৬) বিরুদ্ধে মারধরের এই অভিযোগ। তিনি ওই ব্যাংকের ঋণ খেলাপি। তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে খেলাপি মামলা করেন। এ মামলায় কারাভোগও করেন সুমন। পরে আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।


লিখিত অভিযোগে বলা হয়, দুই ব্যাংক কর্মকর্তা

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকটির ঋণগ্রহীতা পুটিয়া বাজার এলাকার জলিল মিয়ার অটোপার্টস দোকান পরিদর্শনে যান। এ সময় জলিলের দোকানে বসে কফি পান করছিলেন তারা। ১২টার দিকে ব্যাংকের দুই কর্মকর্তাকে দেখে ক্ষিপ্ত হয়ে গালাগাল শুরু করেন সুমন। এক পর্যায়ে কাঠ দিয়ে তাদের মারধর করেন। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন।


মোহাম্মদ যোবায়ের বলেন, 'ব্যাংকের নিয়ম অনুযায়ী আমরা কাউকে ঋণ দেওয়ার আগে ঘটনাস্থল পরিদর্শনে যাই। তেমনই পুটিয়া বাজারের জলিল মিয়ার দোকানে গেলে সুমন আমাদের মারধর করেন। চিকিৎসা নিয়ে বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।'


অভিযোগের বিষয়ে জানতে সুমন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শিবপুর থানার ওসি ফরিদ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করছেন।

বিভিন্ন শ্রেনীর ব্যাংকারগন এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন,এবং অবিলম্বে অভিযুক্ত ব্যাক্তিদের গ্রেফতার করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

সূত্র:সমকাল ১১ মার্চ ২০২৪

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template