Monday, March 11, 2024

ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট: রেমিট্যান্স পাঠিয়ে প্রাইভেটকার জেতার সুযোগ


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ট্রান্সফাস্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ডিজিটাল ড্র-এর মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে- তে ১ লাখ টাকা এবং ক্যাম্পেইন শেষে মেগা বিজয়ী প্রবাসীর জন্য রয়েছে ১৫০০ সিসির একটি প্রাইভেটকার জিতে নেওয়ার সুযোগ।

 প্রত্যেক বিজয়ীকে কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে এ টাকা দেওয়া হবে। 

এ অফার চলবে ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসাবে ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট বিশেষ রেমিট্যান্স মার্কেটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তৃতা করেন ট্রান্সফাস্টে র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রান্সফার সলিউশন্স, মাস্টারকার্ড-অ্যালান মারকুয়ার্ড।

 ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জেকিউএম হাবিবুল্লাহ ও মো. আলতাফ হুসাইন। 

সংবাদ বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template