Tuesday, March 26, 2024

ইউসিবির পাঁচ কর্মকর্তার নামে দুদকের চার্জশীট।



ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এটি জমা দেন। ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখায় এ আত্মসাতের ঘটনা ঘটেছে।


চার্জশিট সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে ইউসিবির নারায়ণগঞ্জ শাখার সাবেক সিনিয়র অফিসার মো.


মাহবুবুল আলম (৩৭) বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার, সাবেক সিনিয়র অফিসার সমির কুমার ঘোষ (৪৯) বর্তমানে ইউসিবির মুন্সিগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার, সাবেক অফিসার দেওয়ান খাদিজা আক্তার (৪৩) বর্তমানে ইউসিবির চাষাঢ়া শাখার এক্সিকিউটিভ অফিসার, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন মো. সফিকুল ইসলাম (৬২) অবসরে এবং তদন্তে আগত আসামি সাবেক এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ হাসিবুর রহমান খান (৪৪) বর্তমানে ইউসিবির দনিয়া শাখার এফএভিপি ও শাখাপ্রধান।

সূত্র : বনিকবার্তা ২৬/৩/২৪

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template