Friday, May 10, 2024

অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে তিন কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।

 


চলমান উচ্চ মূল্যস্ফীতি ও রিজার্ভ কমে যাওয়ার মতো জটিল পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনটি বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এসব সিদ্ধান্তের একটি হচ্ছে—ডলারের বিপরীতে টাকার দাম আরও সাত টাকা কমিয়ে ১১৭ টাকা করা হয়েছে। ফলে ডলারের বিপরীতে একদিনে টাকার সর্বোচ্চ দরপতন হয়েছে।


দ্বিতীয়টি হলো—ব্যাংক খাতে ঋণের সুদ হার পুরোপুরি বাজারভিত্তিক করা হয়েছে। ফলে চার বছর আগে ব্যাংকগুলোর ওপর আরোপিত 'কমান্ড অ্যান্ড কন্ট্রোল মেকানিজম' থেকে এটি একটি বড় পরিবর্তন আনা হলো।


এ ছাড়াও, বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে আট শতাংশ করেছে। এ নিয়ে এ বছরে দ্বিতীয়বার সুদহার বাড়ানো হলো।


এই তিন সিদ্ধান্ত জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের সঙ্গে সংশ্লিষ্ট।


বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির মতে, বাংলাদেশের অর্থনীতি দুটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। একটি হচ্ছে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি, অন্যটি রিজার্ভ কমে যাওয়া।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template